সংবাদসংস্থা মুম্বই: বলি-অভিনেতা রণবীর শোরে যে 'বিগ বস ওটিটি'র তৃতীয় সিজেনের প্রতিযোগী হতে চলেছেন সে খবর জানা গিয়েছে আগেই। চলতি বছরে এই শোয়ের তিনি অন্যতম হেভিওয়েট সেলেব প্রতিযোগী। 'বিগ বস'-এর ঘরের অন্দরে যাওয়ার আগে এক সাক্ষাৎকারে রণবীর জানালেন, অনিল কাপুরের বদলে যদি এই শো যদি সলমন খান সঞ্চালনা করতেন, তা হলে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন। আরও জানান, 'বিগ বস'-এর ঘরে বাকিদের সঙ্গে মানিয়ে গুছিয়ে নেওয়াটা তাঁর পক্ষে মোটেই সহজ হবে না। এর একমাত্র কারণ তাঁর চটজলদি মেজাজ গরম হয়ে যাওয়া।
অনিল কাপুর সঞ্চালক হিসাবে এই শোয়ে কতটা সফল হবেন তা নিয়ে ইতিমধ্যেই সন্দেহ প্রকাশ করেছেন নেটনাগরিকের একটি বড় অংশ। এবার এই প্রসঙ্গে কোনও ভণিতা না করেই রণবীর শোরে বলেন, "দেখুন, অনিল কাপুরের বদলে যদি এই শো সলমন সঞ্চালনা করতেন তা হলে আমি খানিক স্বস্তিবোধ করতাম। কারণ সলমনের সঙ্গে আমি একাধিক ছবিতে কাজ করেছি। তাই প্রতিযোগী হিসাবেও খানিক নিশ্চিন্ত থাকতাম। তবে অনিল স্যারও একজন দুর্দান্ত মানুষ। আমার বিশ্বাস, উনি নিশ্চয়ই সুন্দরভাবে এই শো পরিচালনা করবেন। আশা রাখি, আমাকেও কিছু সুযোগ সুবিধা দেবেন!"
কথা শেষে এই অভিনেতা আরও জানান, এর আগেও বহু বার এই শোয়ে প্রতিযোগী হয়ে আসার প্রস্তাব তিনি পেয়েছিলেন। কিন্তু বিভিন্ন কারণে আসা হয়ে ওঠেনি। এবারের গরমের ছুটিতে তাঁর ছেলে যেহেতু বিদেশে ঘুরতে গিয়েছে, অন্যদিকে তাঁর হাতেও বিশেষ কিছু কাজ নেই তাই 'বিগ বস'-এর ঘরে আসার এটাই সঠিক সময় বলে মনে হয়েছে তাঁর।