আমির খান বয়স ৬০ পেরোলেও তাঁর ফিটনেস দেখে অনেকেই অবাক হন। সিনেমার চরিত্র অনুযায়ী ওজন বাড়ানো বা কমানো, দুটোই তিনি অত্যন্ত পরিকল্পিতভাবে করেন। এর নেপথ্যে রয়েছে কঠোর শৃঙ্খলা, সঠিক খাবার এবং নিয়মিত শরীরচর্চা।
প্রোটিন-সমৃদ্ধ খাবার
আমিরের ডায়েটে থাকে পর্যাপ্ত প্রোটিন। ডিম, চিকেন, মাছ, ডাল এবং অন্যান্য প্রোটিনসমৃদ্ধ খাবার পেশি মজবুত রাখতে সাহায্য করে। জাঙ্ক ফুড যতটা সম্ভব এড়িয়ে চলেন তিনি।
পরিমিত কার্বোহাইড্রেট
কার্বোহাইড্রেট পুরোপুরি বাদ দেন না। ব্রাউন রাইস, ওটস, মাল্টিগ্রেন রুটি বা স্বাস্থ্যকর শর্করা পরিমিত পরিমাণে খান, যাতে সারাদিন শরীরে শক্তি বজায় থাকে।
নিয়মিত জিম ও স্ট্রেংথ ট্রেনিং
সপ্তাহে একাধিক দিন জিমে সময় কাটান আমির। স্ট্রেংথ ট্রেনিং, কার্ডিও এবং ফাংশনাল এক্সারসাইজ মিলিয়ে শরীরকে ফিট রাখেন।
পর্যাপ্ত ঘুম
ভালো ঘুমকে ফিটনেসের অন্যতম চাবিকাঠি মনে করেন আমির খান। শুটিং থাকলেও ব্যস্ত সময়ের মাঝেও পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার চেষ্টা করেন।
প্রচুর জল পান
শরীরকে হাইড্রেট রাখতে পর্যাপ্ত জল পান করেন। এতে শরীরের বিপাকক্রিয়া ভালো থাকে এবং ক্লান্তিও কম অনুভূত হয়।
চরিত্র অনুযায়ী বদলায় ডায়েট
প্রতিটি ছবির চরিত্রের চাহিদা অনুযায়ী ডায়েট ও ওয়ার্কআউট বদলে ফেলেন আমির। বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই এই পরিবর্তন করেন।
শৃঙ্খলাই আসল রহস্য
ফিটনেসের মূল মন্ত্র একটাই—নিয়ম মেনে চলা। দীর্ঘদিন ধরে একই শৃঙ্খলা বজায় রাখার ফলেই এত ফিট আমির খান৷















