আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

চহালকে আনফলো, কী বললেন মাহাভাশ? 

ক্রিকেটার যুজবেন্দ্র চহাল এবং আরজে মাহাভাশকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন জল্পনা শুরু হয়েছিল তাঁদের একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করার পর। এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন মাহভাশ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ছোটখাটো বিষয় নিয়ে মানুষ অযথা বেশি আলোচনা করে ফেলেন। এক সাক্ষাৎকারে মাহভাশ বলেন, বন্ধুদের মধ্যে ঝগড়া হতেই পারে, আবার ফলো-আনফলোও হতে পারে। কিন্তু সেই ঘটনাকে নিয়ে এত বড় বিতর্ক তৈরি করার কোনও মানে নেই। তাঁর কথায়, “মানুষ ছোট বিষয় নিয়ে খুব বেশি হইচই করে। দুই বন্ধুর মধ্যে মতবিরোধ হতেই পারে, তারপর আবার সব ঠিকও হয়ে যায়।”
তিনি আরও জানান, চহালের প্রতি তাঁর শুভেচ্ছা সবসময় থাকবে। পাশাপাশি ডেটিংয়ের গুঞ্জন নিয়েও মাহভাশ ইঙ্গিতপূর্ণভাবে জানান, তাঁদের সম্পর্ক মূলত বন্ধুত্বের। 

আমির খান নিজের ছবিকে তুলনা করলেন শোলের সঙ্গে 

আমির খান সম্প্রতি 'থাগস অফ হিন্দুস্থান' নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। অভিনেতা জানান, এই ছবিতে কাজ করতে রাজি হয়েছিলেন, ছবির চরিত্র এবং গল্পের জন্য, যা তাঁর কাছে অনেকটা 'শোলে'র মতো মনে হয়েছিল। আমির বলেন, সাধারণত তিনি চরিত্র নয়, গল্প দেখে ছবি বাছেন। কিন্তু ‘Thugs of Hindostan’-এ তিনি সেটা করেননি৷ তাঁর কথায়, ছবির মূল গল্প ছিল প্রতিশোধের, ঠিক শোলে'র মতো। তবে পরে কাস্টিংয়ের কারণে বারবার স্ক্রিপ্ট বদলানো হয়, আর সেখানেই নষ্ট হয়ে যায় ছবির আসল ভাবনা। 


আলিয়াকে ট্রোলিং, পাল্টা জবাব সোনি রাজদানের

“সোশ্যাল মিডিয়া আসলে সমাজেরই আয়না, বিদ্বেষেরও কমতি নেই”, আলিয়ার পাশে দাঁড়িয়ে বার্তা মা সোনি রাজদানের৷ 

৭৯তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে আলিয়া ভাটের একটি ভিডিও ভাইরাল হতেই শুরু হয় তোলপাড়। দবি ওঠে, পাপারাৎজির অনেকেই নাকি তাঁকে দেখেও তাকাননি। সোশ্যাল মিডিয়ায় উপহাসের ঝড়। কিন্তু মেয়ের পাশে দাঁড়াতে মুখ খুললেন মা, অভিনেত্রী সোনি রাজদান। ইনস্টাগম মন্তব্যে তিনি লিখেছেন — “সোশ্যাল মিডিয়ায় ভালবাসা, বিনোদনের পাশাপাশি প্রচুর বিদ্বেষও আছে। এ আসলে সমাজেরই আয়না।” একাধিক ভিডিও রিশেয়ার করে সোনি দেখিযছেন, কান-এর বিশাল রেড কার্পেটের দু’ধারে দাঁড়ানো ক্যামেরাম্যানরা আলিয়ার ছবি তুলেছেন৷ ভাইরাল ভিডিওটি সেই বৃহত্তর ছবির ক্ষুদ্র অংশ মাত্র।
আলিয়ার সমর্থনে এগিয়ে এসেছেন সোনু সুদ সহ অনেকে৷