২০২৬ এর বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রে জয়লাভ করল বিজেপি৷ নরেন্দ্র মোদীর হাত শক্ত করলেন বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জি। ২৪ রাউন্ড গণনার শেষে ব্যবধান ২৫,৭৭৩। আর ২ রাউন্ড গণনা বাকি৷ এই ব্যবধান তৃণমূলের পক্ষে মেটানো সম্ভব নয়৷ ২৬ রাউন্ড গণনার শেষে মোট ব্যবধান ২৭,৭১৬. মোট প্রাপ্ত ভোট ১,০৬,১৯৯
যাদবপুরে শর্বরী মুখার্জির প্রতিপক্ষ ছিলেন বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী আইনজীবি বিকাশরঞ্জন ভট্টাচার্য, তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার, কংগ্রেস প্রার্থী শ্যামলী মন্ডল।
অভিনয়, থিয়েটারের জগতে পরিচিত নাম শর্বরী মুখার্জি। ২০২৬ এর বিধানসভা নির্বাচন বঙ্গ রাজনীতির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ। সেই প্রেক্ষিতে বিজেপি প্রার্থী শর্বরীর এই জয় যাদবপুরে বিজেপির উত্থানকে নির্দেশ করে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন শর্বরীর প্রচারে৷ প্রচারপর্ব জুড়ে দলীয় রঙকেই গুরুত্ব দিয়েছিলেন শর্বরী৷ গেরুয়া শাড়ি, গেরুয়া উত্তরীয় ছিল প্রচারের অংশ৷ হিন্দু নারীর চিহ্ন শাঁখা পলা সিঁদূর আর দলীয় রঙ গেরুয়াকে প্রাধান্য দিয়েছিলেন শর্বরী৷
প্রচারপর্বে বলেছিলেন, যাদবপুরে বিজেপির লড়াই মতাদর্শের লড়াই। ন্যায়ের জন্য লড়বে যাদবপুর। প্রথমবার লড়াইতে নেমেই জয়ের হাসি হাসলেন শর্বরী মুখার্জী।
















