আজকাল ওয়েবডেস্ক: হুগলির বলাগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুমনা সরকারকে অবিলম্বে বদল করতে হবে। এই দাবি নিয়ে মঙ্গলবার সল্টলেক বিজেপি দপ্তরের বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভে দফায় দফায় উত্তেজনা।

এর আগে বেশ কয়েকদিন ধরে একই দাবি নিয়ে একাধিক বিধানসভা থেকে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। মঙ্গলবার আবারও একই পরিস্থিতি। উল্লেখ্য, রাজ্যে যখন সর্বভারতীয় সভাপতি উপস্থিত সেই সময় বিজেপি দপ্তরে এই বিক্ষোভে কিছুটা অস্বস্তিতে গেরুয়া শিবির। 

এদিন বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের কথাও জানা গিয়েছে। এর আগেও একাধিকবার প্রার্থী বদল নিয়ে বিক্ষোভ হয়েছে সল্টলেকের বিজেপি দপ্তরে। গত কয়েকদিন ধরে বিজেপি দপ্তরে পরপর একাধিক বিধানসভা কেন্দ্রের প্রার্থী বদল করা নিয়ে বিক্ষোভে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি।

হস্তক্ষেপ করতে হয়েছে নেতৃত্বকে। যা নিয়ে চরম অসস্তিতে রাজ্য বিজেপি। এদিন যখন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন কলকাতায় রাজ্য বিজেপি আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন এবং সেইসঙ্গে একাধিক সাংগঠনিক বৈঠকও রয়েছে সেই সময় এই বিক্ষোভে চরম অসস্তিতে রাজ্য বিজেপি নেতৃত্ব।

রাজ্য বিজেপি নেতাদের পক্ষ থেকে যারা বিক্ষোভ দেখান তাঁদের বোঝানোর চেষ্টা করা হয়। যদিও তাঁরা প্রার্থী বদল নিয়ে নিজেদের সিদ্ধান্ত অনড়।

উল্লেখ্য, গত শনিবারও সল্টলেকে বিজেপি কার্যালয়ে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, বজবজ থেকে শুরু করে একাধিক জায়গায় প্রার্থী বদল করতে হবে।

এই প্রার্থী বদলের দাবি নিয়েই বিজেপি দপ্তরে বিক্ষোভ। রাজ্যে একাধিক প্রার্থীদের উপর ক্ষোভ প্রকাশ বিজেপি কর্মী সমর্থকদের। শনিবার সল্টলেকে গেরুয়া শিবিরের কার্যালয়ে রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে বিজেপি কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।