আজকাল ওয়েবডেস্ক: বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে সোমবার। সেখানেই দেখা গিয়েছে, শুভেন্দু অধিকারী প্রার্থী হচ্ছেন নন্দীগ্রাম এবং ভবানীপুর থেকে। শুভেন্দুর বিপরীতে তৃণমূলের তুরুপের তাস কে? তুমুল জল্পনা ছিলই পবিত্র করকে নিয়ে।
?s=48
মঙ্গলবার সকালে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির হাত ধরে, তৃণমূলে যোগ দিলেন পবিত্র কর। নন্দীগ্রাম-২ ব্লকের বয়াল-১ গ্রামপঞ্চায়েতের বিজেপি নেতা ছিলেন পবিত্র। তৃণমূলের প্রার্থী হিসেবে তাঁর নামই ঘুরছিল। এবার কি জল্পনাতেই সিলমোহর। প্রার্থী তালিকা ঘোষণার আগেই, অভিষেকের হাত ধরে শুভেন্দুর ঘরের লোক তৃণমূলে আসতেই জল্পনা উসকে গেল কয়েকগুণ।
মঙ্গলবার সকালে শাসক দলের যোগ দিলেন বাংলা দলের প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল। এদিন তৃণমূল ভবনে চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিকের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন শিবশঙ্কর।
তৃণমূলে যোগ দিয়ে প্রাক্তন বঙ্গ ক্রিকেটার শিবশঙ্কর পাল বলেন, 'আমি শুধু দুটো কথা বলতে চাই। আমি সারাজীবন বাংলার হয়ে মাঠে নেমেছি, খেলেছি। এখন যখন বাংলা ও বাঙালিকে আক্রমণ করা হচ্ছে, এই পরিস্থিতিতে মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়াইয়ে নামতে চাই। আমি মাঠের মানুষ, খেলা হবে।'
উল্লেখ্য, এদিন শুধু কলকাতাতেই নয় প্রার্থী তালিকা ঘোষণার দিনে জেলাতেও একাধিক ব্যক্তির যোগদানের ঘটনা ঘটেছে। বিষ্ণপুর এবং ঝাড়গ্রামে তৃণমূলে যোগ দিয়েছেন একাধিক নতুন মুখ।
রাজ্যে বিধানসভা নির্বাচনে লড়াইয়ের মাঠে নামার আগে কর্মীদের চাঙ্গা করে তুলেছেন মমতা ব্যানার্জি। দিয়ে দিলেন 'ভোকাল টনিক'। আত্মবিশ্বাসী করে তুলতে জানিয়ে দিলেন এবার তাঁর দল তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা আরও বাড়বে।
গ্যাসের 'সঙ্কট' নিয়ে সোমবার যে মিছিল তিনি করেছিলেন সেই মিছিল শেষ হল আগামী নির্বাচনে কর্মীদের মাঠে নামার নির্দেশের মধ্যে দিয়ে।
বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব থেকে রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের কমিশনার পদে রদবদল করেছে নির্বাচন কমিশন।
এই প্রসঙ্গে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর বদলির প্রসঙ্গ তুলে মমতা বলেন, “বাঙালি মহিলা অফিসারকে সরানো হয়েছে। ওরা নারীবিদ্বেষী।” এরপরই তিনি দাবি করেন, “যাঁদেরই আপনারা পাঠাবেন তাঁরা সবাই আমাদের হয়ে কাজ করবেন। বাংলার হয়ে কাজ করবেন।” রবিবার মধ্যরাতে এই বদলি প্রসঙ্গে তিনি বলেন, “মধ্যরাতে গুপ্ত তাণ্ডব বিজেপির।”
মমতার অভিযোগ, বিজেপি রাজ্যে সরকারে এলে মাছ, মাংস বন্ধ করে দেবে। বাজার বন্ধ করে দেবে।পাশাপাশি এসআইআর-এ যাদের নাম বাদ যাবে তাঁরা যেন আবেদন করেন এবং এই বিষয়ে তাঁর দলের পক্ষ থেকে বিনা পয়সায় আইনি সাহায্য দেওয়া হবে বলে তিনি জানান। মমতার কথায়, “আগামী দিনে সব পরিবর্তন করুন। কিন্তু বাংলায় সরকার পরিবর্তন হবে না।”
&t=13s
