বাংলায় ২৯৪টি বিধানসভা আসনে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আগামী ২৩ এবং ২৬ এপ্রিল দু’দফায় ভোট। ৪ মে ফলাফল প্রকাশ। সোমবার বামফ্রন্ট এবং বিজেপি তাদের প্রথম দফার প্রার্থী তালিকা পেশ করেছে। সোমবার করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।
2
10
২৯৪টি আসনের মধ্যে ২৯১টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। তিনটি আসন অনীত থাপার গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে ছেড়ে দেওয়া হয়েছে। নবীন এবং প্রবীণের মিশেলে তৈরি করা হয়েছে প্রার্থী তালিকা। ৭৪ জন বিধায়ক টিকিট পাননি এবছর।
3
10
তালিকা ঘোষণা দিন সকালে ১৩ জন নতুন মুখ তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাঁদের প্রত্যেককে টিকিট দেওয়া হয়েছে এবারে। অন্যতম হলেন, তুফানগঞ্জের প্রার্থী শিবশঙ্কর পাল, হাড়োয়ার প্রার্থী মহম্মদ মুফতি আব্দুল মতিন, নন্দীগ্রামে পবিত্র কর।
4
10
প্রার্থী তালিকায় নতুন মুখ হলেও মতিন তৃণমূলের কাছে নতুন নন, এমনকি হাড়োয়া বিধানসভা এলাকার মানুষের কাছেও নন।
5
10
পেশায় ধর্মগুরু মতিন কখনও তৃণমূলের কোনও পদে ছিলেন না, কিন্তু দলের একজন একনিষ্ঠ সমর্থক হিসেবে বাইরে থেকে কাজ করে গিয়েছেন সব সময়।
6
10
অনেক দায়িত্ব তাঁর কাঁধে রয়েছে। মতিন উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি ও মুর্শিদাবাদ জেলা জুড়ে প্রায় ৮৬টি মাদ্রাসা পরিচালনা করেন।
7
10
এছাড়াও তিনি সর্বভারতীয় সুন্নাহ আল-জামাতের সচিব। বঙ্গনূর পত্রিকার সম্পাদক, মাগরিব বেঙ্গলের প্রতিষ্ঠাতা, হাউস অফ কমন্সের সদস্য এবং ইসলামিক শিক্ষা বোর্ডের সদস্য।
8
10
সরাসরি রাজনীতিতে তিনি পা রাখেননি সোমবারের আগে। দীর্ঘদিনের একনিষ্ঠ তৃণমূলের সমর্থক মতিন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাড়িতে বাড়িতে গিয়ে তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন। এর পাশাপাশি বিভিন্ন মাদ্রাসা এবং জনসভায় অংশ নিয়েছিলেন।
9
10
প্রার্থী তালিকায় নাম ঘোষণা হতেই হাড়োয়ার দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন মতিন। এর পাশাপাশি পূর্বের সকল বিধায়কদের ধন্যবাদ জানিয়ে তাঁদের আশীর্বাদকে সঙ্গে নিয়ে মানুষের উন্নয়নের জন্য কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
10
10
বসিরহাট এলাকায় প্রধানত হাড়োয়া, বসিরহাট উত্তর, মিনাখাঁ ও বাদুরিয়া অঞ্চলের একজন প্রখ্যাত ধর্মগুরু মতিন। মানুষের কাছে বেশ জনপ্রিয়। তাঁর জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই বসিরহাট জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল।