আজকাল ওয়েবডেস্ক: ভোরবেলা কুয়াশা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা। আর তা এতটাই বাড়ছে যে ফ্যান চালাতে হচ্ছে। ডিসেম্বরের শেষে এই চিত্রই দেখা গিয়েছে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী জেলায়। আগামী তিনদিন এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির সম্ভাবনাও নেই।

সোমবার বড়দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি। মঙ্গলবার তা আরও এক ডিগ্রি বেড়ে হয়েছে ২৬.৮ ডিগ্রি। এমনকি রাতের দিকেও তাপমাত্রা কমার খুব একটা চিহ্ন নেই। এদিন মেট্রো স্টেশন, রেল স্টেশনেও পাখা চলতে দেখা গিয়েছে। সোয়েটার খুলে রেখে দিয়েছেন সাধারণ মানুষ। রাতের দিকে তাপমাত্রা থাকছে স্বাভাবিকের ওপরে।