অরিন্দম মুখার্জী: পুলিশ চাইলে কী না পারে! পুরুলিয়ার ঝালদা থানার পুলিশ এক বছর ধরে হারিয়ে যাওয়া ২১টি মোবাইল ফোন খুঁজে উপযুক্ত উপভোক্তাদের হাতে তুলে দিল।
হারিয়ে যাওয়া মোবাইলগুলো নিয়ে দীর্ঘদিন ধরে উপভোক্তরা গত এক বছর ধরে ঝালদা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। ঝালদা থানার পুলিশের অফিসাররা আশ্বস্ত করে বলেছিলেন, ঠিকমতো তদন্ত করেই হারিয়ে যাওয়া মোবাইলগুলো উদ্ধার কর হবে। মোবাইল উদ্ধার করার জন্য কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয় তাদের।
হারিয়ে যাওয়া মোবাইলগুলো সঠিকভাবে তদন্তের মাধ্যমে এবং সব প্রক্রিয়াগুলো অনুসরণ করেই খুঁজে পেয়েছে পুলিশ। শনিবার ঝালদা থানার এসডিপিও গৌরব ঘোষ এবং থানার আইসি শেষ কুমার সহ অন্যান্য আধিকারিকরা উপভোক্তাদের হাতে সেই হারিয়ে যাওয়া মোবাইলগুলো তুলে দেন।
এক বছর আগে হারিয়ে যাওয়া মোবাইল হাতে পেয়েই উপভক্তোরা যারপরনাই খুশি। তাঁদের কথায়, 'আমরা সত্যিই কৃতজ্ঞ। পশ্চিমবঙ্গ পুলিশ এবং পুরুলিয়া পুলিশের উপরে আস্থা রেখেছি, তাই সেটা আমরা ফিরে পেয়েছি। ঝালদা থানার পুলিশ যেভাবে আমাদের সহযোগিতা করে মোবাইলগুলো ফিরিয়ে দিয়েছে, আমরা জানি আগামী দিনেও ঝালদা থানা আরও ভাল কাজ করবে এবং মানুষের পাশে সবসময় থাকবে পুলিশ। পুলিশ জনসাধারণকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এটা ভেবে আমরা পুরুলিয়াবাসী এবং ঝালদাবাসী হিসেবে গর্ব অনুভব করেছি।'















