আজকাল ওয়েবডেস্ক: ১৮ এপ্রিল (শনিবার) হাওড়া ও শিয়ালদহ শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল। এছাড়াও বেশ কয়েকটি ট্রেনের সময় বদল করা হয়েছে। দূরপাল্লার দু'টো ট্রেন দেরি ছাড়বে।
বাতিল কোন কোন ট্রেন?
* হাওড়া - কাটোয়া লোকাল: ৩৭৯১৩, ৩৭৯১৫, ৩৭৯১৭
* ব্যান্ডেল - কাটোয়া লোকাল: ৩৭৯৪৯, ৩৭৯৪৯, ৩৭৯৫১
* শিয়ালদহ - কাটোয়া লোকাল: ৩১১১১
* কাটোয়া - হাওড়া লোকাল: ৩৭৯২০, ৩৭৯২২, ৩৭৯২৪
* কাটোয়া - ব্যান্ডেল লোকাল: ৩৭৯৪৮, ৩৭৯৪৬, ৩৭৯৪৮
* কাটোয়া - শিয়ালদহ লোকাল: ৩১১১২
* ব্যান্ডেল - আজিমগঞ্জ লোকাল: ০৩০২০
* আজিমগঞ্জ - ব্যান্ডেল লোকাল: ০৩০২১
কোন কোন ট্রেনের সময় বদল?
* ১৩৪৬৬ মালদা টাউন - হাওড়া ইন্টার সিটি এক্সপ্রেস ৪ ঘন্টা ০০ মিনিটের জন্য পুনর্নির্ধারিত হবে অর্থাৎ মালদা টাউন থেকে সকল ১০ টা বেজে ৩০ মিনিটে ছাড়বে।
* ১৩৪৬৫ হাওড়া - মালদহ টাউন ইন্টার সিটি এক্সপ্রেস ৩ ঘন্টা ৪৫ মিনিটের জন্য পুনর্নির্ধারিত হবে অর্থাৎ হাওড়া থেকে বিকাল ৫টা বেজে ৪৫ মিনিটে ছাড়বে।
ব্যান্ডেল-কাটোয়া শাখায় কেন ট্রেন বাতিল?
হাওড়া ডিভিশনের ব্যান্ডেল - কাটোয়া শাখায় গুপ্তিপাড়া ও অম্বিকা কালনা স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং ও পাটুলি ও পূর্বস্থলী স্টেশনের মাঝের লেভেল ক্রসিংয়ের বদলে সাবওয়ে তৈরি হবে। আর সেই সাবওয়ে তৈরির জন্য আরসিসি বক্স সেগমেন্ট ও বেস তৈরি করা হবে। সেই কাজের জন্যই ৬ ঘণ্টার ট্র্যাফিক ও পাওয়ার ব্লক করা হবে।
শনিবার সকল ৮.৫০ মিনিট থেকে দুপুর ২.৫০ পর্যন্ত কোনও ট্রেন হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-কাটোয়া শাখায় চলবে না।
এ ছাড়াও ব্যান্ডেল স্টেশনে ডায়মন্ড ক্রসিং বদলানোর কাজও করা হবে শনিবার। সেই কারণে ওই দিন সকল ৯.১০ মিনিট থেকে দুপুর ৩.১০ পর্যন্ত পাওয়ার ব্লক করা না হলেও ট্র্যাফিক ব্লক করা হবে।
১০৩৭৭ আপ শিয়ালদহ - জসিডি রোড এক্সপ্রেস ও ৩৭৯১৮ ডাউন কাটোয়া-হাওড়া লোকাল (কাটোয়া থেকে ছাড়বে সকল ৬.৫৫ মিনিটে)
ব্লক শেষের পরে প্রথম ট্রেন:
* ৩৭৯১৯ আপ হাওড়া-কাটোয়া লোকাল (হাওড়া থেকে ছাড়বে দুপুর ২ টোর সময়) এবং ১৩৪৬৬ মালদা টাউন-হাওড়া ইন্টার সিটি এক্সপ্রেস।
এই তালিকার বাইরে প্রয়োজনে আরও কোনও ট্রেন যদি বাতিল করা হতে পারে বা ট্রেনের পথ বদল করা হতে পারে। ফলে স্টেশনের ঘোষণার দিকেও খেয়াল রাখতে যাত্রীদের অনুরোধ জানিয়েছে রেল।















