মিল্টন সেন, হুগলি: গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতি রুখে দিল পান্ডুয়া থানার পুলিশ। গ্রেপ্তার তিন দুষ্কৃতী। উদ্ধার অত্যাধুনিক আগেনাস্ত্র সহ ডাকাতির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি। 

 

ঘটনাটি ঘটেছে বুধবার মধ্যরাতে। খবর পেয়ে পান্ডুয়া থানার পুলিশ পায়রা ব্রিজের কাছে তিন দুষ্কৃতীকে আটক করে। আটক দুষ্কৃতীদের একজনের বাড়ি দাদপুর থানা এলাকায়, একজনের বাড়ি পোলবা এবং অন্যজন পান্ডুয়া থানা চত্বরে। তল্লাশি চালিয়ে পুলিশ একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং একটি তাজা কার্তুজ, একটি চপার, লোহার শাবল আটক করে। 

 

দুষ্কৃতীদের মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে পান্ডুয়া সহ হুগলি জেলার একাধিক থানায় চুরি ডাকাতির অভিযোগ রয়েছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ধৃত তিনজনের বিরুদ্ধে ডাকাতির মামলা রুজু করে এদিন চুঁচুড়া আদালতে পেশ করা হয়। বাকি অভিযুক্তদের খোঁজ করে তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ছবি পার্থ রাহা।