মিল্টন সেন, হুগলি: দলীয় কর্মীর ছবি দিয়ে খুঁজে দেওয়ার আবেদন সামাজিক মাধ্যমে। আবেদন জানিয়েছেন খোদ বিজেপি জেলা সভাপতি। অভিযোগ, তাঁরই দলের প্রাক্তন বুথ সভাপতির বিরুদ্ধে।
জানা গিয়েছে, সভাপতির ২০ লক্ষ টাকা মেরে পালিয়ে গিয়েছেন জেলা বিজেপির প্রাক্তন বুথ সভাপতি শিবশংকর কর্মকার। সমাজ মাধ্যমে কর্মীর ছবি দিয়ে খুঁজে দেওয়ার আবেদন জানিয়েছেন সভাপতি গৌতম চ্যাটার্জী। একইসঙ্গে থানাতেও অভিযোগ জানিয়েছেন তিনি। ঘটনায় তৃনমূল কংগ্রেসের বক্তব্য চোর চিটিংবাজের দল, বিজেপি।
এক দুই টাকা নয়, কুরি লক্ষ টাকা। এই প্রসঙ্গে বিজেপি সভাপতি বলেছেন, "বর্তমানে শিবশঙ্কর বিজেপি করে। হুগলি জেলা বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জির বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা আছে। সেখানেই ২০২৪ সাল থেকে কাজ করতেন বিজেপি কর্মি শিবশংকর কর্মকার।"
বিজেপি সভাপতির অভিযোগ দলের কাজে ব্যাস্ত থাকার কারণে তিনি ব্যবসায় সব সময় নজর দিতে পারেননা। ফলস্বরূপ কয়েকজন বিজেপি কর্মীই তা দেখাশোনা করেন। গত কয়েক মাস ধরে অভিযুক্ত ওই কর্মী তাঁর দোকান থেকে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে গিয়ে অন্য দোকানে সরবরাহ করেন। কিন্তু তাঁকে কোনও টাকা দেননি। জানা গিয়েছে, সেই সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা। তাঁর অভিযোগ শিবশঙ্কর তাঁর টাকা চোট করে পালিয়েছে। গৌতম বাবু সমাজ মাধ্যমে ওই কর্মীর ছবি দিয়ে তাকে খুঁজে দেওয়ার আবেদনের পাশাপাশি পুলিশে লিখিত অভিযোগও করেছেন।
তিনি বলেন, "দলের কর্মসূচীতে থাকতেন শিবশংকর। একবার বুথ সভাপতিও হয়েছিলেন।" এখন তিনি শুনতে পারছেন তাঁর নাম ভাঙিয়ে বিভিন্ন লোককে প্রতারনা করেছেন অভিযুক্ত কর্মী।
বর্তমানে তিনি ওই কর্মীর উপযুক্ত শাস্তি দাবি করেছেন। এই নিয়ে তৃণমূলের কটাক্ষ। চুঁচুড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তী বলেন, "বিজেপি চোর চিটিংবাজের দল। জেলা সভাপতি অনুচর সভাপতি ২০ লক্ষ টাকা মেরে পালিয়ে গিয়েছে। তাহলে বুঝুন ঠ্যালা।"
