আজকাল ওয়েবডেস্ক: ‘মতুয়া মহামেলা ২০২৬’ উপলক্ষে ভক্তদের বিপুল সমাগম সামাল দিতে পূর্ব রেলের শিয়ালদহ শাখা প্রতি বছরের ন্যায় এ বছরও ঠাকুরনগরের জন্য বিশেষ লোকাল ট্রেন পরিষেবা চালানোর ঘোষণা করেছে। এই উৎসব উপলক্ষে বিশাল মহামেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আগত ভক্তদের যাতায়াতের সুবিধার্থে শিয়ালদহ শাখা মতুয়া মেলা এবং ইদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে বিশেষ ট্রেন পরিষেবার ব্যবস্থা করেছে।
পূর্ব রেল জানিয়েছে, ১৬ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত মোট ১৪ জোড়া (২৮) ইএমইউ স্পেশাল ট্রেন চালানো হবে। এই ট্রেনগুলি ঠাকুরনগর ও গেদে, লালগোলা, ক্যানিং এবং নামখানা রুটের মধ্যে চলাচল করবে এবং যাত্রীদের সুবিধার জন্য আপ ও ডাউন লাইনের সমস্ত স্টেশনে থামবে।
বিশেষ ট্রেনের সময়সূচি
১৬.০৩.২০২৬
গেদে–ঠাকুরনগর স্পেশাল ১১:২০তে গেদে থেকে ছেড়ে রানাঘাট – বনগাঁ হয়ে ১৩:২৫-এ ঠাকুরনগর পৌঁছবে।
লালগোলা–ঠাকুরনগর স্পেশাল ০৪:৫০-এ লালগোলা থেকে ছেড়ে রানাঘাট – বনগাঁ হয়ে ০৯:৩১-এ ঠাকুরনগর পৌঁছবে।
ক্যানিং–ঠাকুরনগর স্পেশাল ০৬:৩৫-এ ক্যানিং থেকে ছেড়ে বালিগঞ্জ– দমদম হয়ে ০৯:৩৫-এ ঠাকুরনগর পৌঁছবে।
নামখানা–ঠাকুরনগর স্পেশাল ০৫:০০টায় নামখানা থেকে ছেড়ে বালিগঞ্জ – দমদম হয়ে ০৯:৫৫-এ ঠাকুরনগর পৌঁছবে।
১৭.০৩.২০২৬ ও ১৮.০৩.২০২৬
ঠাকুরনগরে আগত বিশেষ ট্রেন
গেদে ১১:২০ – ঠাকুরনগর ১৩:২৫ স্পেশাল
লালগোলা ০৪:৫০ – ঠাকুরনগর ০৯:৩১ স্পেশাল
ক্যানিং ০৬:৩৫ – ঠাকুরনগর ০৯:৩৫ স্পেশাল
নামখানা ০৫:০০ – ঠাকুরনগর ০৯:৫৫ স্পেশাল
ঠাকুরনগর থেকে যে সকল বিশেষ ট্রেন ছাড়বে
ঠাকুরনগর ১৬:৩৫ – গেদে ১৮:৪০ স্পেশাল
ঠাকুরনগর ১৫:৪৫ – লালগোলা ১৯:৫৫ স্পেশাল
ঠাকুরনগর ১৭:০০ – ক্যানিং ২০:১৫ স্পেশাল
ঠাকুরনগর ১৬:০৫ – নামখানা ২০:৪৫ স্পেশাল
১৯.০৩.২০২৬ ও ২০.০৩.২০২৬
ঠাকুরনগরে আগত বিশেষ ট্রেন
লালগোলা ০৪:৫০ – ঠাকুরনগর ০৯:৩১
নামখানা ০৫:০০ – ঠাকুরনগর ০৯:৫৫
ঠাকুরনগর থেকে ছাড়বে বিশেষ ট্রেন
ঠাকুরনগর ১৫:৪৫–লালগোলা ১৯:৫৫
ঠাকুরনগর ১৬:০৫–নামখানা ২০:৪৫
মতুয়া মহামেলা ২০২৬ উপলক্ষে ইএমইউ স্পেশালগুলি যে সকল স্টেশনে দাঁড়াবে-
গেদে–ঠাকুরনগর মেলা স্পেশাল ও ঠাকুরনগর–গেদে মেলা স্পেশাল মাজদিয়া, তারকনগর, ময়ূরহাট, বগুলা, ভায়না, বাহিরগাছি, আরাংঘাটা, পাঁচবেরিয়া,
বঙ্কিমনগর, রানাঘাট, নব রায়নগর, গাঙ্গনাপুর, মাঝেরগ্রাম, আকাইপুর, গোপালনগর, সাতবেড়িয়া এবং বনগাঁ স্টেশন থামবে।
লালগোলা–ঠাকুরনগর মেলা স্পেশাল ও ঠাকুরনগর–লালগোলা মেলা স্পেশাল বহরমপুর কোর্ট, পলাশী, কৃষ্ণনগর সিটি, রানাঘাট এবং বনগাঁয় দাঁড়াবে।
ক্যানিং–ঠাকুরনগর মেলা স্পেশাল ও ঠাকুরনগর–ক্যানিং মেলা স্পেশাল চম্পাহাটি, সোনারপুর, বালিগঞ্জ, দমদম, বারাসাত এবং হাবড়ায় থামবে।
নামখানা–ঠাকুরনগর মেলা স্পেশাল ও ঠাকুরনগর–নামখানা মেলা স্পেশাল লক্ষ্মীকান্তপুর, বারুইপুর, বালিগঞ্জ, দমদম, বারাসাত এবং হাবড়ায় দাঁড়াবে।
পূর্ব রেলের আশা, এই বিশেষ ট্রেন পরিষেবাগুলি ঠাকুরনগরে অনুষ্ঠিত মতুয়া মহামেলায় অংশগ্রহণকারী হাজার হাজার ভক্তের যাতায়াতকে অনেকটাই সহজ করবে।
