আজকাল ওয়েবডেস্ক: পাহাড়জুড়ে বৃষ্টি। মূলত কার্শিয়ংয়ের পাহাড়ি অঞ্চলে গত রাত থেকে প্রবল বর্ষণ। রাতভর প্রবল বৃষ্টিতেই বিপর্যয়। ভেঙে পড়েছে মাত্র আট মাসে আগে তৈরি শিলিগুড়ির দুধিয়ায় বালাসন নদীর উপরে তৈরি হিউম পাইপের অস্থায়ী সেতু। এতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। অস্থায়ী সেতু নির্মাণে কাটমানির কারবার ছিল কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, "বৃষ্টি হচ্ছে। নদী ফুলেফেঁপে উঠে সেতু ভেসে যেতেই পারে। কিন্তু মাত্র সাত-আট মাসের মধ্যে একটা নতুন তৈরি অস্থায়ী সেতু এইভাবে কী করে ভেসে গেল? এই সেতু নির্মাণের ক্ষেত্রে কোনও রকম কাটমানি-র কারবার জড়িয়ে ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত করা হবে।"

উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলের পরিস্থিতি খারাপ। দার্জিলিং, শিলিগুড়ি এলাকায় রেকর্ড (২৪০.৬ মিলিমিটার) বৃষ্টি হয়েছে। অতিবর্ষণ মিরিক ব্লক, লেবং ও মংপো-সহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিলিগুড়ি পুরনিগম এলাকাতেও ক্ষয়ক্ষতির হয়েছে। জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে। যা যুদ্ধকালীন তৎপরতায় তা ইতিমধ্যেই পরিষ্কার করে রাস্তা সচল করা হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

তবে যেসব জায়গায় রাস্তা প্রায় বিচ্ছিন্ন সেখানে নতুন করে যাতায়াত ব্যবস্থা গড়ে তুলতে চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে বলে মনে করছেন শুভেন্দু অধিখারী। রাস্তা তৈরি ও মেরামতিতে ইতিমধ্যেই প্রয়োজনীয় অর্থও বরাদ্দ করেছে রাজ্য সরকার। 

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পাহাড়ে ভূমিধস মোকাবিলায় অত্যাধুনিক 'অ্যালার্ট সিস্টেম' চালু করারও সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এক্ষেত্রে বিপর্যয় মোকাবিলাই সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।