আজকাল ওয়েবডেস্ক: বাড়ির মহিলাদের স্বনির্ভর করতে অভিনব উদ্যোগ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। শুক্রবার বিকেলে বালুরঘাট মিউজিয়াম সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে জেলার ১ হাজার মহিলার হাতে তুলে দেওয়া হল সেলাই মেশিন। সিএসআর ফান্ড ও এনটিপিসি সহযোগিতায় মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হল। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সেলাই মেশিন বিতরণ কর্মসূচির শুভ সূচনা করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, এনটিপিসির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুব্রত সেনগুপ্ত সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্টজনরা। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে ৫০০ জনের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। বাকি ৫০০ টি মেশিন পরে মহিলাদের হাতে তুলে দেওয়া হবে। শুধুমাত্র সেলাই মেশিন বিতরণ নয় মহিলারা যাতে স্বনির্ভর হতে পারেন সংসার যাতে স্বনির্ভর হতে পারে তার জন্য চাইলে মহিলাদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে বলে সুকান্ত মজুমদার জানিয়েছেন।
মহিলাদের স্বনির্ভর করতে অভিনব উদ্যোগ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের















