বিউ সরকার: ২১ জুলাই একাধিক রাজনৈতিক কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠল শহর। একদিকে তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস পালন, অন্যদিকে সেই ইস্যুতেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে বিজেপির রাজপথে নেমে তীব্র প্রতিবাদ।
সোমবার বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ তোলেন, কমিশন থেকে নির্দেশ ছিল শহিদ পরিবারগুলিকে ২৫ লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার। কিন্তু অভিযোগ, তৎকালীন রাজ্য সরকার মাত্র ২ লক্ষ টাকা তাদের হাতে তুলে দিয়েছিল।
শহিদদের প্রাপ্য টাকাতেও তৃণমূল কাটমানি খেয়েছে- এই অভিযোগ এনেই সুর চড়ায় বিজেপি।
তারই প্রতিবাদে মঙ্গলবার বিজেপির কর্মী-সমর্থকেরা ৬ নম্বর মুরলিধর সেন লেনে রাজ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। বিজেপি কর্মীদের মুখে শোনা যায় ‘তৃণমূল নয়, এ বার তিনমূল বিদায়’ স্লোগান।
শহিদদের অপমান ও বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের তীব্র ধিক্কার জানিয়ে বিজেপির এই প্রতিবাদকে ঘিরে এদিন কার্যালয়ের বাইরে দফায় দফায় উত্তেজনা ছড়ায়।
















