ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় মুরাসুর। মঙ্গলবার ভোর নাগাদ অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মুরাসু আছড়ে পড়েছে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে। এর জেরে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে রাজ্য জুড়ে।
2
9
ওঙ্গোলের কাছে, নেল্লোর ও নারসাপুরের মধ্যবর্তী উপকূলবর্তী এলাকায় ল্যান্ডফল হয়েছে ঘূর্ণিঝড় মুরাসুর। মৌসম ভবন জানিয়েছে, ভোর ৩.৩০ থেকে ৫.৩০ পর্যন্ত চলেছে ল্যান্ডফল প্রক্রিয়া।
3
9
মুরাসুর ল্যান্ডফলের সময় উপকূলবর্তী এলাকায় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০–১১০ কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। আগাম সতর্কতা হিসেবে খালি করে দেওয়া হয়েছিল এলাকা।
4
9
আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার ভোর ৫.৩০ নাগাদ ঘূর্ণিঝড় মুরাসু অন্ধ্রের ওঙ্গোলের কাছে অবস্থান করছিল। এটি বাপটালা থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কাভালি থেকে ৮০ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে এবং মছলিপত্তনম থেকে ১২০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে রয়েছে।
5
9
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এরপর ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোবে। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ল্যান্ডফল করলেও ধীরে ধীরে শক্তি হারাবে মুরাসু। দুপুরের মধ্যে ঝড়ের শক্তি কমবে।
6
9
আজ দুপুর থেকে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৮০–৯০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। মঙ্গলবার মধ্যরাতের মধ্যে মুরাসু আরও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
7
9
বঙ্গে ঘূর্ণিঝড় মুরাসুর খুব একটা প্রভাব পড়েনি। মঙ্গলবার সকাল থেকে শহর কলকাতার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির ছিঁটেফোঁটা নেই। আদ্রর্তার কারণে ভ্যাপসা গরম দেখা গিয়েছে।
8
9
মঙ্গলবার দিনভর শহরের আকাশ মেঘলা থাকার সম্ভাবনাই রয়েছে। মাঝেমধ্যে দু’এক পশলা বৃষ্টি হতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস।
9
9
আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় কোনও বদল হবে না। বুধবার থেকে টানা তিনদিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাব কমলেই পতন ঘটবে তাপমাত্রার পারদের।