মঙ্গলবার ফেডারেশন, ইম্পা, আর্টিস্ট ফোরাম, প্রযোজক এবং চ্যানেল কর্তৃপক্ষদের নিয়ে বৈঠক ডাকা হয়েছিল। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরূপ বিশ্বাস, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, রঞ্জিত মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ টলিউডের চেনা মুখেরা। সেখানেই তাঁরা ঘোষণা করেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর টলিউড থেকে ব্যানড ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স। কর্মবিরতি প্রত্যাহার করে বুধবার থেকে টালিগঞ্জে শুরু শুটিং।