মাস তিনেক আগে দিল্লির মিরাটে কাজ করতে গিয়েছিলেন ইংরেজবাজারের মোহনপুর গ্রামের বাসিন্দা শেখ জহিরুল। গত ১২ ডিসেম্বর দুর্ঘটনায় গুরুতর জখম হন ওই শ্রমিক। ২৪ ডিসেম্বর হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বৃহস্পতিবার দেহ এসে পৌঁছায় পরিবারের হাতে। ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া।