আজকাল ওয়েবডেস্ক : ভুয়ো টিকিটে কলকাতা থেকে আইজল যাওয়ার সময় গ্রেপ্তার এক যাত্রী। গ্রেপ্তার করল এন এস সি বি আই বিমানবন্দর থানা পুলিশ। ধৃত যাত্রীকে জেরা করে জানা গিয়েছে, এইচ লালমালসাওমা নামে ওই ব্যক্তি ১৫ দিন আগে কলকাতায় এসেছিলেন একটি রেস্টুরেন্টে কাজের জন্য। পরবর্তীতে টাকা না থাকায় আইজল ফিরে যাওয়ার জন্য ভুয়ো টিকিট ব্যবহার করেন তিনি। গোটা ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ।