হালকা শীতের আমেজ। সঙ্গে বর্ষশেষের টানা ছুটি। দুটোই একসঙ্গে উপভোগ করতে আপাতত মাতোয়ারা আট থেকে আশি। সেই ছবিই দেখা গেল ব্যান্ডেল চার্চে। বেলা বাড়তে ভিড়ও বাড়ল ঐতিহাসিক এই চার্চে।