আজকাল ওয়েবডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনে দিল্লির চার আসনে আম আদমি পার্টি নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। নতুন দিল্লি আসনে প্রার্থী হচ্ছেন বিধায়ক সোমনাথ ভারতী। পশ্চিম দিল্লিতে মহাবল মিশ্র, পূর্ব দিল্লিতে বিধায়ক কুলদীপ কুমার এবং দক্ষিণ দিল্লি আসনে বিধায়ক সাহি রাম পেহেলওয়ান প্রার্থী হচ্ছেন। আপের রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠকের পর, দলের রাজ্যসভার সাংসদ সন্দীপ পাঠক ও দিল্লির মন্ত্রী গোপাল রাই এই চার প্রার্থীর নাম ঘোষণা করেন। হরিয়ানার কুরুক্ষেত্র লোকসভা আসনে রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুশীল কুমার গুপ্তার নামও আজ ঘোষণা করেছে আম আদমি পার্টি।
Loksabha Election: লোকসভা ভোটে দিল্লি ও হরিয়ানায় প্রার্থী ঘোষণা আপের
















