মিল্টন সেন: প্রকাশ্যে হেনস্থা মেনে নিতে না পারায় আত্মঘাতী মগড়া ২ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য অভিজিৎ বিশ্বাস নামে এক ব্যক্তি। ঘটনার তদন্তে নেমেছে মগড়া থানার পুলিশ। জানা গিয়েছে, নবমীর রাতে স্থানীয় পুজো প্যান্ডেলে চার বন্ধুর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিজিৎ। পরিবারের অভিযোগ, ওইদিন মারধরও করা হয় তাঁকে। তারপর থেকেই তিনি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন। রবিবার সকালে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
জানা গিয়েছে, নবমীর দিন অভিজিৎকে মারধর করে চারজন ক্লাব সদস্য। পুলিশ সূত্রে খবর, একটা সুইসাইড নোটও লিখে গেছেন অভিজিৎ। সেখানেও ওই নবমীর রাতের ঘটনা উল্লেখ করে গেছেন। হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক রাজা চ্যাটার্জি বলেন, অনভিপ্রেত ঘটনা। যিনি মারা গেছেন তিনিও তৃণমূল করতেন, পঞ্চায়েত সদস্য ছিলেন। যাঁর বিরুদ্ধে অভিযোগ তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক পুলিশ। দল তাঁকে কোনোভাবেই রেয়াত করবে না।