আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরে পুনর্ভবা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক প্রৌঢ়া। জানা গিয়েছে, ইতি শীল নামে ওই মহিলা শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে পুনর্ভবা নদীতে সেতুর ওপর উঠে ঝাঁপ দিতে যান। স্থানীয় বাসিন্দারা তাঁকে ধরে ফেলেন। তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলে ফের তিনি সকলের চোখ এড়িয়ে ওই একই জায়গা থেকে ঝাঁপ দেন।

দ্বিতীয় বারে তাঁকে আর বাঁচানো যায়নি। জানা গিয়েছে, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন। ভাইদের কাছে থাকতেন তিনি। বাড়িতেই চলত চিকিৎসা। এদিন ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।