আজকাল ওয়েবডেস্ক: দিন কয়েক আগেই জানা গিয়েছিল, তামিলনাডুর জনপ্রিয় অভিনেতা বিজয় নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন। শীঘ্রই প্রকাশ্যে আসবে তাঁর দলের নাম। শুক্রবার প্রকাশ্যে এল অভিনেতা বিজয়ের রাজৈতিক দলের নাম। দলের নাম কী হবে, এই জল্পনায় দলের এক সদস্য জানিয়েছিলেন, তামিলনাডুর ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে দলের নামের মধ্যে কজগম শব্দটি থাকবেই। বিজয়ের রাজনৈতিক দলের নাম তমিঝা ভেট্রি কাজগম অর্থাৎ টিভিকে। প্রশ্ন ছিল, একেবারে লোকসভা নির্বাচনের প্রাক্কালে প্রকাশ্যে আসা এই নতুন দল কি লড়াই করবে নির্বাচনে? যদিও বিজয় সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর দল লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। একই সঙ্গে জানিয়েছেন, দলের কার্যনির্বাহী পরিষদ এবং সাধারণ পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, লোকসভা নির্বাচনে কোনও দলকে সমর্থন করবে না টিভিকে। সূত্রের খবর, ২০২৬-এ তামিলনাডুতে বিধানসভা নির্বাচন। নতুন দলের লক্ষ্য ওই নির্বাচনে অংশগ্রহণ করা।
Vijay: রাজনৈতিক দলের নাম ঘোষণা করলেন বিজয়
















