কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে বসল সিসিটিভি ক্যামেরা। ওই বাড়িতে কাদের আনাগোনা চলে, সেই গতিবিধিতে লক্ষ্য রাখতেই বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেয় আদালত।