আজকাল ওয়েবডেস্ক: মহানন্দা নদী থেকে যুবকের নলিকাটা দেহ উদ্ধারে ছড়াল চাঞ্চল্য। জানা গেছে, শুক্রবার সকালে মালদা শহরের গয়েশপুরে মহানন্দা নদীতে একটি দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর খবর দেওয়া হয় পুলিশে। নলিকাটা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত যুবকের পরনে ছিল শীতের পোশাক। মৃত যুবকের নাম, পরিচয় এখনও জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, যুবককে খুন করে দেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে প্রমাণ লোপাটের জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।
Deadbody Found: যুবকের নলিকাটা দেহ উদ্ধার মহানন্দা থেকে, পরিচয় জানার চেষ্টায় পুলিশ
















