আজকাল ওয়েবডেস্ক: লোকাল ট্রেনে যাঁরা যাতায়াত করেন, তাঁরা এই ঘটনা প্রত্যক্ষ করেছেন। নিত্যযাত্রীরা অফিস যাওয়া-আসার পথে দিব্যি গোল হয়ে বসেন, তাস পেটান। তাই বলে বিমানেও! ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা বলছেন, ‘আরে একী! লোকাল ট্রেন নাকি।‘
গোটা ঘটনার সূত্রপাত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। তবে ওই ভিডিওতে দেখা গিয়েছে, বিমানে বসে কয়েকজন বসে ‘কার্ড’ খেলছেন।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Mahaveer Jain (@mahaveergandhi)
মাঝ আকাশে বসে তাস খেলার এই ভিডিও যদিও পোস্ট করা হয়েছিল মে মাসে, তবে সম্প্রতি বিমান দুর্ঘটনার পর, তা আবার সামনে এসেছে। ভিডিওতে দেখা গিয়েছে, দু’ দিকের আসনের কোণায় চাদর বেঁধে মজার সঙ্গে খেলায় মেতেছেন কয়েকজন। আশেপাশের লোকজনেরা ভিডিও করছেন।
ভিডিও আবার সামনে আসতেই নেটিজেনরা বলছেন সাধারণ নাগরিক জ্ঞানের অভাব। কেউ কেউ আবার অন্যান্য যাত্রীদের হয়ে প্রশ্ন তুলেছেন। যদি অন্যরা কেউ শৌচাগারে যেতে চান, তাহলে কী করা হবে?
ওই বিমানে এমন কেউ ছিলেন না যাঁরা এই খেলা বন্ধ করতে পারতেন? প্রশ্ন উঠেছে তা নিয়েও। কেউ কেউ লোকাল ট্রেনের কথা মনে করাচ্ছেন। কেউ বলছেন, 'সিনেমা দেখে একটু ঘুমিয়ে নিন।' কেউ আবার বলছেন, 'ওঁদের অন্তত দু’ বছর বিমানে যাতায়াত নিষিদ্ধ করে দেওয়া উচিত।'