আজকাল ওয়েবডেস্ক: এনসিপি সভাপতি শরদ পাওয়ার গলায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্তুতি। একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দেশের কৃষকদের বিষয়ে অনেক বেশি চিন্তাভাবনা করতেন। মহারাষ্ট্রের অমরাবতীতে কয়েকজন কৃষক আত্মহত্যা করেছিলেন। তখন তিনি তাঁদেরকে দেখতে যান। কেউ সেইসময় এই বিষয়টি নিয়ে বিশেষ মাথা ঘামায়নি। এরপরই কৃষকদের জন্য ৭২ হাজার কোটি টাকা অর্থ তিনি বরাদ্দ করেছিলেন। অতীতকে স্মরণ করে তিনি বলেন, সেই সময় তিনি মন্ত্রীসভায় কৃষিমন্ত্রী ছিলেন। মনমোহন সিংয়ের কৃষকদের প্রতি যে টান ছিল তা ছিল অসাধারণ। কিন্তু বর্তমানে দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে দেশের কৃষকদের কথা কেউ ভাবে না। বিজেপি দেশে শুধু ধর্মের নামে রাজনীতি করছে। তবে কৃষকদের কথা একেবারেই ভাবে না। দেশের কৃষকদের কথা না ভাবলে দেশের উন্নতি অসম্ভব বলেই এদিন জানিয়ে দেন শরদ পাওয়ার।
SHARAD PAWER: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্তুতি শরদ পাওয়ারের গলায়
















