বছর শেষে শিক্ষা নিয়োগ দুর্নীতির ফের হানা ইডির। সাতসকালে বড়বাজার ও মানিকতলায় অভিজাত আবাসনে হানা। অভিযান ভবানীপুরেও। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে চলছে তল্লাশি। নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতে পদক্ষেপ নেওয়া হয়েছিল কি না, তা জানতে ইডি নজরে এক চার্টার অ্যাকাউন্ট। এমনটাই সূত্রের খবর।