আজকাল ওয়েবডেস্ক:‌ গুজরাটে গরবার নাচ চলাকালীন কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হল ১৭ বছরের এক কিশোরের। স্থানীয় সূত্রে জানা গেছে, বীর শাহ নামের ওই তরুণ গুজরাটের কাপাদগঞ্জ খেদা জেলার একটি গরবার অনুষ্ঠানে সকলের সঙ্গে নাচছিলেন। হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় সে। জ্ঞান হারায়। সঙ্গে সঙ্গে স্বেচ্ছাসেবীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে ৩ বার সিপিআর দেওয়া হয়। কিন্তু তাতে লাভ হয়নি। মারা যায় ওই কিশোর। ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। ওই এলাকার গরবা অনুষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়। মৃত কিশোরের বাবা–মা শোকাচ্ছন্ন। প্রসঙ্গত, গত মাসেই গুজরাটে গরবার অনুশীলন চলাকালীন এক যুবকের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। জামনগরের প্যাটেল পার্কের নাচের স্কুলে গরবা অনুশীলন চলাকালান প্রাণ হারান ১৯ বছরের বিনীত মেহুলভাই কুনওয়ারিয়া।