আজকাল ওয়েবডেস্ক: আগেই নির্দেশিকা দিয়েছিল বেঙ্গালুরু পুরসভা। দোকান, হোটেল, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে সাইনবোর্ডে ইংরেজি ভাষার সঙ্গেই ব্যাবহার করতে হবে কন্নড় ভাষা। যদি এই নির্দেশিকা মানা না হয়, তাহলে তাদের লাইসেন্স বাতিল হবে বলেও জানানো হয়েছিল। তবে নির্দেশিকা মানেনি সব সংস্থা। আর তার ফল স্বরূপ, বুধবার পথে নামে কর্ণাটক রক্ষণ ভেদিকা নামের একটি সংগঠন। ওই সংগঠনের সদস্যরা একাধিক সংস্থার সাইনবোর্ড ভাঙচুর করেন, কোথাও কোথাও সাইনবোর্ডে আলকাতরা লাগিয়ে দেন। অভিযোগ, নির্দেশিকা মানেনি ওই সংস্থাগুলি, সাইনবোর্ডে অন্য ভাষায় লেখা ছিল, কিন্তু কন্নড় ভাষা ছিল না। কন্নড়পন্থী ওই সংগঠনের সদস্যদের দাবি, ভিন রাজ্যের অনেকেই বেঙ্গালুরুতে ব্যবসা করছেন, কিন্তু দোকান, হোটেলের সাইনবোর্ডে কন্নড় ভাষায় লেখা নেই, ফলক শুধু ইংরেজিতে লেখা। কর্নাটকে দোকান করলে, কন্নড় ভাষায় লিখতে হবে বলে দাবি জনিয়েছেন তাঁরা। নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা এই অভিযান চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন।
Bengaluru:: কন্নড় ভাষায় লেখা নেই, সাইনবোর্ড ভাঙচুর বেঙ্গালুরুতে
















