আজকাল ওয়েবডেস্ক: পেঁয়াজ দিয়েই আস্ত একটা সান্তাক্লজের ভাস্কর্য বানিয়ে ফেললেন প্রখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক। ওড়িশার পুরীর ব্লু ফ্ল্যাগ সমুদ্রসৈকতে ২০ টন পেঁয়াজ ব্যবহার করে ১০০ ফুট লম্বা, ৩০ ফুট চওড়া ও ২০ ফুট উচ্চতার এই বিশাল সান্তাক্লজটি বানিয়ে তাক লাগিয়ে দেন তিনি। সেই সঙ্গে পৃথিবীকে সবুজায়ন করার বার্তা দিয়ে লিখলেন ‘গিফট এ প্লান্ট, গ্রিন দ্য আর্থ’। বড়দিনের প্রাক্কালে সুদর্শন ও তার স্যান্ড আর্ট স্কুলের শিক্ষার্থীরা এই ভাস্কর্যটি তৈরি করে। এটি সম্পূর্ণ করতে তারা প্রায় ৮ ঘণ্টা সময় নেয়। সুদর্শন জানান, ‘প্রতি বছরই ক্রিসমাসের সময় বালিতে ভিন্ন কিছু করার চেষ্টা করি। এ বছর পেঁয়াজ ও বালি দিয়ে বিশ্বের সর্ববৃহৎ সান্তাক্লজের স্থাপনা তৈরি করেছি। একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি। যা হল ‘গাছ উপহার দিন, পৃথিবীকে সবুজ বানান।’
Onion: সমুদ্রসৈকতে পেঁয়াজ দিয়ে তৈরি হল সান্তাক্লজ!
















