আজকাল ওয়েবডেস্ক: সংসদে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও এক অভিযুক্ত। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬।
শনিবার দিল্লি পুলিশ ষষ্ঠ অভিযুক্ত মহেশ কুমাওয়াতকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার নয়া দিল্লির পুলিশ স্টেশনে মূল অভিযুক্ত ললিত ঝায়ের সঙ্গে আত্মসমর্পণ করেছিলেন মহেশ। সেই সময় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। প্রায় দেড়দিন জিজ্ঞাসাবাদের পর, আজ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মহেশ রাজস্থানের বাসিন্দা। ১৩ ডিসেম্বর সংসদে স্মোক ক্যান নিয়ে তাণ্ডবের ঘটনার সময় ভিতরে মহেশ ছিলেন না। তবে পরবর্তীতে প্রমাণ লোপাটের জন্য মোবাইল ফোন পুড়িয়ে দেন তাঁরা। মোবাইল ফোন পুড়িয়ে ফেলার সময় ললিতকে সাহায্য করেছিলেন মহেশ। দিল্লি পুলিশ জানিয়েছে, সেই পোড়া ফোনগুলো উদ্ধার করা হয়েছে ইতিমধ্যেই।