আজকাল ওয়েবডেস্ক : বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে কঙ্কালীতলায় সম্পন্ন গণবিবাহের আসর। দশ বছর ধরে নেওয়া এই উদ্যোগ বর্তমানে এক উৎসবের রূপ নিয়েছে, বলছেন স্থানীয়রা। এই আসরে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ১২১ যুগল। আসরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টপাধ্যায়,মলয় ঘটক, চন্দ্রনাথ মুখোপাধ্যায়, স্বপন দেবনাথ, পার্থ ভৌমিক সহ বিশিষ্টরা।
গণবিবাহের আসর
















