আজকাল ওয়েবডেস্ক : বীরভূমে ফের সক্রিয় গরু পাচার চক্র! নলহাটির শালবুনী গ্রাম থেকে ২০১টি গরু বাজেয়াপ্ত করল পুলিশ। সূত্রের খবর, ঝাড়খন্ড থেকে ২৯১ টি গরু এরাজ্যে নিয়ে আসা হয়েছিল। অভিযোগ, পাচারের উদ্দেশ্যে আনা হয় গরুগুলিকে । গোপন সূত্রে খবর পেয়ে ফাঁদ পাতে পুলিশ। পুলিশি সক্রিয়তায় রোখা গিয়েছে পাচার। কোনও বৈধ কাগজপত্র না দেখাতে পারায় বাজেয়াপ্ত করা হয় ২০১টি গরু।
ফের সক্রিয় গরু পাচার চক্র!
















