গত জানুয়ারি মাসে বড়পর্দায় মুক্তি পেয়েছিল ‘আজাদ’। এ ছবি গল্প বলে এক যুবকের সঙ্গে ঘোড়ার বন্ধুত্বের। ১৯২০ সালের প্রেক্ষাপটে তৈরি এই ছবি দর্শকের সঙ্গে পরিচয় করায় এই দু’জনের এক দুঃসাহসিক অভিযানের। ছবিতে মুখ্যভূমিকায় রয়েছেন অজয় দেবগনের ভাগ্নে আমান দেবগণ এবং রবিনা টন্ডনের মেয়ে রাশা ঠাডানি। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন অজয় দেবগণ। এবার 'আজাদ' হাজির হল নেটফ্লিক্সে।
2
5
‘বি হ্যাপি’ ছবিতে একজন ‘সিঙ্গল’ বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। মেয়ের সঙ্গে বাবার সমীকরণ তুলে ধরা হয়েছে ছবিতে। রেমো ডি'সুজা পরিচালিত এ ছবির গল্পে একজন বাবা আর তাঁর প্রতিভাবান মেয়ের জার্নির। মেয়েটি দেশের সবচেয়ে বড় নাচের রিয়্যালিটি শো"তে অংশ নিতে চায়। মেয়েকে স্বপ্ন পূরণ করার লক্ষ্যে এগিয়ে দিচ্ছেন বাবা। এই নিয়েই এগোয় গল্প। ডান্স-ড্রামা ঘরানার এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জনি লিভার, নোরা ফতেহি-কেও। অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে এই ছবি।
3
5
নাম ঘোষণার পর থেকেই চর্চায় ছিল ‘ইমার্জেন্সি’। ছবির মুক্তি নিয়েও নানান জট তৈরি হয়। ওঠে বিতর্কের তুফান। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শাসনকাল, জরুরি অবস্থা জারি থেকে ইন্দিরা হত্যাই এই ছবির মূল কাহিনি। ট্রেলার সামনে আসার পর থেকেই বিতর্কে জড়ায় ‘ইমার্জেন্সি’। প্রসঙ্গত, এই ছবিতে কঙ্গনার চরিত্রের লুককে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন অস্কার-জয়ী প্রস্থেটিক রূপটান শিল্পী ডেভিড মালিনস্কি। ছবিতে জয়প্রকাশ নারায়ণের চরিত্রে দেখা যাচ্ছে অনুপম খেরকে। নেটফ্লিক্সে সম্প্রচার শুরু হয়েছে কঙ্গনার এই ছবির।
4
5
ফের সমুদ্রে মোয়ানা! পূর্বপুরুষদের অপ্রত্যাশিত আহ্বানে নতুন অভিযানে রওনা দিয়েছে মোয়ানা। এইঅভিযানের গল্প-ই বলে ‘মোয়ানা ২’। ছবিটি স্ট্রিমিং হচ্ছে জিওহটস্টারে ছবিটিতে আউলি'ই ক্রাভালহো এবং ডোয়েন জনসন মোয়ানা এবং মাউই চরিত্রে স্বরক্ষেপণ করেছেন। জিও হটস্টার-এ ঢুকলেই দেখা যাবে এই অ্যানিমেশন ছবি।
5
5
বৃদ্ধ পিতার সংগ্রাম – নানার নতুন ছবির ‘বনবাস’-এর এই হল মূল নির্যাস। নানা পটেকর ও উৎকর্ষ শর্মা অভিনীত 'বনবাস' ছবিটি এক হৃদয়বিদারক গল্প তুলে ধরছে। ছবির গল্প এক বৃদ্ধ পিতার জীবনযুদ্ধকে কেন্দ্র করে, যিনি ডিমেনশিয়ায় আক্রান্ত এবং ধীরে ধীরে পরিবার দ্বারা পরিত্যক্ত হওয়ার কঠিন বাস্তবতার মুখোমুখি হন। ‘জি ফাইভ’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই ছবি।