আজকাল ওয়েবডেস্ক : সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হেসে উঠলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিরোধীদের জোট বৈঠকে তিনি না থাকার কথা জানিয়ে দিয়েছিলেন। তবে তাঁকে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে অনেকেই নানা ধরণের খবর করছে। কিন্তু জ্বর নিয়ে কিভাবে আমি বৈঠকে যাব। তবে পরবর্তী বৈঠকে আমি নিশ্চিতভাবেই উপস্থিত থাকব। প্রসঙ্গত, রবিবার চার রাজ্যের রায় ঘোষণার পরই তড়িঘড়ি করে বৈঠক ডাকেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তবে বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রধানরাই জানিয়ে দেন তারা বৈঠকে যোগ দিতে পারছেন না। বাধ্য হয়েই বৈঠক বাতিল করা হয়। তেলেঙ্গানা ছাড়া বাকি তিনটি রাজ্যে একেবারে মুখ থুবড়ে পড়ে কংগ্রেস। ইন্ডিয়া জোটের অন্যতম স্তম্ভ নীতিশ কুমার, অখিলেশ যাদব এবং মমতা ব্যানার্জি কংগ্রেসের ব্যর্থতার দিকটি তুলে ধরেন। তবে লোকসভা ভোটে অন্য খেলা হবে বলে মনে করেন বিহারের মুখ্যমন্ত্রী। হাতে বেশি সময় নেই তাই দ্রুত লোকসভা ভোটের রণকৌশল স্থির করতে হবে বলে জানান নীতিশ কুমার। কংগ্রেস ইন্ডিয়া জোটের পরবর্তী তারিখ এখনও ঠিক করতে পারেনি। সূত্রের খবর, ডিসেম্বর মাসের ১৮ অথবা ১৯ তারিখ হতে পারে বৈঠক।
NITISH KUMAR : শারীরিক অসুস্থতাকেই হাতিয়ার করলেন নীতিশ কুমার
















