আজকাল ওয়েবডেস্ক: আগামী ডিসেম্বরের ৪ তারিখ থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। আগামী ২ ডিসেম্বর কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী শীতকালীন অধিবেশন নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছেন। সাধারণত, অধিবেশন শুরুর একদিন আগেই ডাকা হয় সর্বদলীয় বৈঠক।

কিন্তু তেলেঙ্গানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং মিজোরামে বিধানসভা নির্বাচন চলছে। নির্বাচনের ফল ঘোষণা হবে আগামী ৩ ডিসেম্বর। সে কারণে একদিন এগিয়ে আনা হয়েছে এই বৈঠক। পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফলের প্রভাব অধিবেশনেও পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। বেশ কয়েকটি বিল পাশ হওয়ার কথা রয়েছে শীতকালীন অধিবেশনে।