১. সূচি বদল। ঘরের মাঠে টিম ইন্ডিয়ার তিনটি ম্যাচের দিন বদল করা হল। তার মধ্যে রয়েছে ইডেনে ভারত–ইংল্যান্ড ম্যাচও।
2
5
২. ভারত–বাংলাদেশের প্রথম টি২০ ম্যাচ হওয়ার কথা ছিল ৬ অক্টোবর। হওয়ার কথা ছিল ধর্মশালায়। কিন্তু সেটি হবে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে।
3
5
৩. ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম ও দ্বিতীয় টি২০ ম্যাচের মাঠ বদল করা হয়েছে। ২২ জানুয়ারি চেন্নাইয়ে প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল। দ্বিতীয় ম্যাচ ২৫ জানুয়ারি কলকাতায় হওয়ার কথা ছিল।
4
5
৪. কিন্তু ২২ জানুয়ারি প্রথম ম্যাচটি হবে ইডেনে। আর ২৫ জানুয়ারি দ্বিতীয় ম্যাচটি হবে চেন্নাইয়ে।
5
5
৫. কলকাতা পুলিশ ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করেছিল ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস থাকায় ২৫ জানুয়ারি অত পুলিশ দেওয়া সম্ভব নয়। বোর্ড সেই অনুরোধ মেনে নিয়েছে।