আজকাল ওয়েবডেস্ক : রাহুল গান্ধী একজন লড়াকু নেতা। তিনি কখনও লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে যাননি। নির্বাচন কমিশন তাকে যে নোটিস দিয়েছে তার উপযুক্ত জবাব দেবেন তিনি। প্রসঙ্গত, নির্বাচনের প্রচার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পনৌতি এবং জেবকাতরা বলে সম্বোধন করেন রাহুল গান্ধী। এরপরই তাকে নোটিস পাঠায় নির্বাচন কমিশন। সুপ্রিয়া সুলে বলেন, রাহুল গান্ধী একজন শক্তিশালী এবং সৎ নেতা। তিনি অবশ্যই এর উপযুক্ত উত্তর দেবেন। তিনি সৎ বলেই সবকিছুকে সামনে থেকে মোকাবিলা করতে পারেন। সুপ্রিয়া আরও যোগ করেন, বহুবার দেখা গিয়েছে বিজেপি তাঁর পরিবার নিয়ে বহু কথা বলেছে। যদি তিনি পাল্টা দেন তাহলে তাকে অসুবিধা কোথায়? বিজেপির এই কথায় এত খারাপ মনে করার কোনও কারণ নেই। নির্বাচনী প্রচারে প্রতিটি দলই একই অপরের দিকে অভিযোগের আঙুল তোলে। এটাই নির্বাচনের রীতি। কিন্তু তা নিয়ে বিজেপি কেন নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করল তা বোধগম্য হচ্ছে না। রাহুল গান্ধী কেন এই ধরনের মন্তব্য করেছেন তার জন্য তাকে কারণ দেখানোর নির্দেশ দিয়েছে কমিশন। তবে প্রচারে গিয়ে বিজেপি কোন ধরনের মন্তব্য করে তারও এবার হিসেব নেওয়া হোক, দাবি সুলের।
SUPRIYA SULE : রাহুল গান্ধী একজন লড়াকু নেতা: সুপ্রিয়া সুলে
















