দামিনী: ছবিতে মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল মীনাক্ষী শেষাদ্রি, সানি দেওল এবং ঋষি কাপুরকে। দামিনীর দেওর ও তাঁর বন্ধুদের হাতে গণধর্ষিত হয় তাঁদের বাড়ির পরিচারিকা। এবং তা দেখে ফেলে দামিনী। ধর্ষিতাকে ন্যায়বিচার পাওয়ানোর জন্য একের পর এক বাধা পেরিয়ে আদালতের দ্বারস্থ হয় দামিনী। এই ব্যাপারে সে পাশে পায় তাঁর স্বামী এবং এক উকিলকে। কীভাবে শেষপর্যন্ত ওই ধর্ষিতা বিচার পেয়েছিল তা নিয়েই এগোয় ছবির গল্প। আজও 'দামিনী'কে বলা হয় বলিউডের অন্যতম সেরা নারীকেন্দ্রিক ছবি।