আজকাল ওয়েবডেস্ক: জমি কেলেঙ্কারি দুর্নীতি মামলায় জেলে গিয়েছিলেন। জেল থেকে ফিরে আসার পর জোটের শরিক দলগুলি তাঁর উপরেই আস্থা রাখায় ৪ জুলাই ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন হেমন্ত। তবে শপথ গ্রহণের পরেও, হেমন্তকে মুখমুখি হতে হয়েছে আস্থা ভোটের। সোমবার, আট জুলাই ঝাড়খণ্ড বিধানসভায় আস্থা ভোট হয়। ৮১ আসনের বিধানসভায় ৪৫বিধায়ক আস্থা রেখেছেন হেমন্তে। এর পরেই হবে সে রাজ্যে মন্ত্রিসভা সম্প্রসারণের কাজ।
জমি দুর্নীতি মামলায় হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। গ্রেপ্তারির আগে, মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। সেই সময়ে ঝাড়খণ্ডের কুরসিতে বসেন চম্পাই। প্রয়োজনের সময়ে তিনি সরকার সামলালেও, হেমন্তের ৫ মাসের জেল-মুক্তিতে সে রাজ্যের শাসক জোট, অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস এবং আরজেডি হেমন্ত সোরেনকেই নেতা নির্বাচিত করার সিদ্ধান্ত নেয়। জোটের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, ফের সে রাজ্যের কুরসিতে বসবেন হেমন্ত। মুখ্যমন্ত্রী পদে ফের বসার পর, সোমবার বিধানসভার আস্থা ভোটেও জয়ী হলেন তিনি।