আজকাল ওয়েবডেস্ক: বয়স ৯৬। বার্ধক্যজনিত সমস্যার কারণে বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ দিল্লি এইমসে ভর্তি করা হয়েছিল বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীকে। যদিও বৃহস্পতিবার সকালেই জানা গিয়েছিল, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন, শারীরিক অবস্থা স্থিতিশীল। তবুও চিন্তা কাটছিল না অনুগামীদের।
তবে বৃহস্পতিবার বিকেলে জানা গেল, ভালো আছেন তিনি। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বর্ষীয়ান নেতাকে। এইমস কর্তৃপক্ষ জানিয়েছে, 'আডবাণীকে বার্ধক্যজনিত সমস্যার কারণে ভর্তি করা হয়েছিল, তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।'