আজকাল ওয়েবডেস্ক: ওড়িশায় বজ্রাঘাতে প্রাণ হারালেন ৫ জন। আহত আরও একাধিক। বুধবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বারগড় ও বালানগিড় জেলায়।
গতকাল বিকেলে বারগড় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় গাছের নীচে আশ্রয় নিয়েছিলেন কয়েকজন। সেই সময় বাজ পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের। আহত হন আরও দুইজন।
বালানগিড় জেলায় চাষের জমিতে কাজ করার সময় বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন আরও দুইজন।
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। আহতদের চিকিৎসার ভার নিয়েছে সরকার।