নিতাই দে, আগরতলা: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ৫০০কেজি কুইন প্রজাতির আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। রবিবার আগরতলা-আখাউড়া আইসিপি দিয়ে ত্রিপুরার প্রসিদ্ধ কুইন প্রজাতির আনারস পাঠানো হল। ১০০টি বাক্সে ৭০০ পিস (৫০০ কেজি) আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার স্বরূপ পাঠিয়েছেন তিনি। ত্রিপুরার হর্টিকালচার দপ্তরের উপ-অধিকর্তা দীপক বৈদ্য সহ দপ্তরের অন্যান্য আধিকারিকেরা এদিন বাংলাদেশে ইন্ডিয়ান হাইকমিশন চট্টগ্রামের প্রতিনিধিদের হাতে এই উপহার তুলে দেন। উল্লেখ্য দীর্ঘ চার বছর ধরে ত্রিপুরা উপহারস্বরূপ এই কুইন প্রজাতির আনারস পাঠাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য। এরমাধ্যমে বাংলাদেশ-ত্রিপুরা সম্পর্ক আরো সুদৃঢ় হচ্ছে।