আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ দুর্ঘটনার কবলে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পিছন থেকে আসা মালগাড়ির সজোরে ধাক্কায় লাইনচ্যুত ট্রেনের ২টি কামরা। সংবাদ সংস্থা সূত্রে খবর, দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যেই শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।
জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া পাঁচটি বগি বাদ দিয়ে বাকি ট্রেনটিকে শিয়ালদা ফেরানো হচ্ছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে ৪০ জন যাত্রীকে। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে ফাঁসিদেওয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন ২০ জন। দুর্ঘটনায় প্রশ্নের মুখে পড়ে রেল মালগাড়ির চালকের ওপরেই দায় চাপিয়েছে। জানানো হয়েছে, সিগনাল উপেক্ষা করে ট্রেন চালাচ্ছিলেন চালক। যার ফলে ঘটেছে দুর্ঘটনা।