আজকাল ওয়েবডেস্ক : শুধু বসে থাকলে হবে না। দিল্লির দূষণরোধে এবার মন্তীদের আসরে নামতে হবে। বৃহস্পতিবার এমনটাই জানালেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই। তিনি বলেন, দিল্লিকে বাঁচাতে এবার মন্ত্রীরা কাজে নামবেন। তাদের সঙ্গে থাকবেন আপের সদস্যরাও। একেবারে গ্রাউন্ড জিরোতে নেমে তারা কাজ করবেন।তাদের সঙ্গে আসরে নামবেন দিল্লির আপের সদস্যরা। দিল্লিতে যেভাবে দূষণ ছড়িয়ে পড়েছে তা অবিলম্বে নিয়ন্ত্রণ না করা গেলে আগামীদিনে তা চরম ভোগান্তি হবে বলেই মনে করেন গোপাল রাই। দিল্লির মন্ত্রীরা যদি আসরে নামেন তবে তাদের দেখে উৎসাহিত হবেন অন্যরাও। শুধু ভোটের সময় নেতারা ভোট নিতে যাবেন আর অন্যসময় তারা ঘরে বসে থাকবেন তা হবে না। মন্ত্রীদের সঙ্গে থাকবেন দিল্লি পুরসভার আধিকারিকরা। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদও থাকবে তাদের সঙ্গে। তারা সকলে মিলেই দিল্লির দূষণ প্রতিরোধের কাজ করবেন। প্রসঙ্গত, সামনেই আলোর উৎসব দীপাবলি। তার আগে দিল্লিতে দূষণের মাত্রা ছাড়িয়েছে। দীপাবলির রাতে কি হবে তা নিয়েই এখন শঙ্কিত সকলে।