আজকাল ওয়েবডেস্ক: পারিবারিক অশান্তির মাঝে মাকে বেধড়ক মারধর ছেলের। শেষমেশ লোহার রড দিয়ে মাথায় আঘাত করে খুন করার অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ৪৫ বছরের মহিলার।
বুধবার রাতে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে। পুলিশ সূত্রে খবর, মূলত স্বামীর সঙ্গেই মহিলার ঝামেলা চলছিল। তুমুল বাকবিতন্ডার মাঝে রাগের মাথায় মাকে মারধর করতে শুরু করে ছেলে। লোহার রড দিয়ে বারবার মাথায় আঘাত করে। অতিরিক্ত রক্ত ক্ষরণের পর বাড়িতেই মৃত্যু হয় মহিলার।
খুনের ঘটনার পর ঘাতক যুবক পালিয়ে যায়। তার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। যুবকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।