আজকাল ওয়েবডেস্ক: ঝড়বৃষ্টির জেরে বাতিল হয়ে গেল অভিষেক ব্যানার্জির জনসভা। প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে তৃণমূল। বৃহস্পতিবার বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় এবং বর্ধমান পূর্বের প্রার্থী ডঃ শর্মিলা সরকারের সমর্থনে জোড়া সভা করার কথা ছিল অভিষেক ব্যানার্জির। প্রথম সভাটি হওয়ার কথা ছিল রামপুরহাটের বিনোদপুর মাঠে। দ্বিতীয় সভা হওয়ার কথা ছিল কালনার বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠ মাঠে। কিন্তু এদিন দুপুর ১২টার পর থেকেই কলকাতা সহ জেলায় জেলায় শুরু হয় ঝড়বৃষ্টি। বজ্রপাতও চলছিল। দুর্যোগের মাঝে পড়ে অভিষেকের চপার অনেকক্ষণ অপেক্ষার পরও সভাস্থলের কাছে তৈরি হেলিপ্যাডে নামতে পারেনি। ফলে বাতিল হয় অভিষেকের জনসভা। তবে প্রকাশ্য জনসভার বদলে ভার্চুয়ালি দলীয় প্রার্থীদের হয়ে ভোটপ্রচার করেন অভিষেক।
Abhisek Banerjee: ঝড়বৃষ্টির জেরে বাতিল জনসভা, ভার্চুয়ালি প্রচার অভিষেকের
















